২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এবারের আইপিএলে প্রতি ম্যাচের স্টেডিয়াম ভাড়া কত ?

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের আইপিএল হয়েছে আরব আমিরাতে। নানা সীমাবদ্ধতার মাঝে টুর্নামেন্ট মাঠে গড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দেশটিতে প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য আইপিএল কর্তৃপক্ষকে ১ কোটি রুপি করে ভাড়া দিতে হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল শেষ হয়েছে গত ১০ নভেম্বর। এবারের আসরের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাঙ্গালোর মিররের প্রতিবেদন অনুযায়ী, পুরো টুর্নামেন্ট আয়োজন করার জন্য আরব আমিরাতের ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বিসিসিআই। ম্যাচ প্রতি যা প্রায় ১ কোটি রুপি।

করোনা মহামারির সময় খেলা শুরু হওয়ায় অনুশীলনের সুযোগ-সুবিধার জন্য বিসিসিআইকে ফ্রাঞ্চাইজিদের টাকা দিতে হয়েছে। এ প্রসঙ্গে একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে কোন দর্শক ছিল না, সুরক্ষার বিষয়ে আমাদের কোনো উদ্বেগও ছিল না। অনুশীলনের সুযোগ-সুবিধার জন্য বিসিসিআইকে আমাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়েছিল।’ সূচি অনুযায়ী চলতি বছরের ২৯ মার্চ ভারতের মাটিতে আইপিএলের সদ্য শেষ হওয়া আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারতের করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় পরবর্তীতে তা সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ৬ মাস পিছিয়ে আরবের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আবুধাবি, শারজাহ দুবাইয়ের তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবারের আসর। সবগুলো ম্যাচই হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। আইপিএলের পরবর্তী আসরও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন চলছে। তবে বিসিসিআই জানিয়েছে, ভারতের মাটিতেই আইপিএলের পরবর্তী আসর আয়োজন করবে তারা।