২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এখনো স্মৃতিগুলো নিয়ে ভাবতে ভালোবাসি: শ্রাবন্তী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

ছোট ও বড় পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে সাফ্যল অর্জন করেন তিনি। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপন— সব মাধ্যমেই বিচরণ ছিল শ্রাবন্তীর। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে দুই মেয়ে নিয়ে বসবাস করছেন এই অভিনেত্রী।এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী নিজ দেশ থেকে দূরে থাকলেও সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে সবকিছু ভাগ করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার মাধ্যমে সহজেই ব্যক্তিগত সব ভাগ করতে পারেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে শ্রাবন্তী লিখেছেন, “একটা টেক্সট পেলাম। আমি যদি আমার ফেসবুক ভিউ বাড়াতে চাই তাহলে আমাকে হেল্প করবে, এজন্য আমাকে পে (টাকা) করতে হবে।”তিনি লিখেছেন, “সত্যি কথা আমার ধারণাও ছিল না এখন এসবও হয়। ভিউ বাড়িয়ে আমি কি করব? কত পিছিয়ে আছি আমি। কী দুনিয়া আসলো?। কিছু বলার নেই।”সবশেষ তিনি আরও লিখেছেন, “আমাদের কি দিন ছিল, আজ কতকিছু চেঞ্জ তাই না? থাক, তাও কেন যেন এখনো আমি আমার সেই আগের মিডিয়ার মানুষ, মিডিয়ার কাজ এবং মিডিয়ার সবকিছুকে ভালোবাসি। এখনো সব স্মৃতিগুলো নিয়ে ভাবতে ভালোবাসি।”প্রসঙ্গত, ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন শ্রাবন্তী। ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর অর্থাৎ, ২০১১ সালে প্রথম সন্তান রাবিয়াহ হয় তাদের। এরপর ২০১৫ সালে ছোট মেয়ে আরিশার জন্ম হয়। তবে ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের।