২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৩:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এখনও ১৬৩টি কারখানা ঝুঁকিপূর্ণ

ncitynews24
প্রকাশিত: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ইউরোপীয় ক্রেতা সংগঠন একর্ড, উত্তর আমেরিকার ক্রেতা সংগঠন এলায়েন্স ও জাতীয় উদ্যোগের আওতায় ৩ হাজার ৭৮০টি কারখানার প্রিলিমিনারী এসেসমেন্ট শেষ হয়েছে। এতে ১৬৩টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার মামুনুর রশীদ কিরনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ সব ঝুঁকিপূর্ণ কারখানার মধ্য থেকে ৩৯টি কারখানা সম্পূর্ণ বন্ধ এবং ৮৬টি কারখানা আংশিক বন্ধ করা হয়েছে। অবশিষ্ট কারখানাগুলোর সংস্কার চলছে। তিনি জানান, বর্তমানে একর্ড-এর সংস্কার কার্যক্রমের অগ্রগতির হার ৮৪ শতাংশ এবং এলায়েন্সের হার ৯০ শতাংশ। জাতীয় উদ্যোগে সংস্কার কাজের জন্য একটি সেল গঠন করা হয়েছে। এজন্য কারখানা ও পরিদর্শন অধিদফতরের প্রকল্পের জনবল বাড়ানো হয়েছে।

রফতানি আয় থেকে আমদানির ব্যয় বেশি ১৬২৭১.৪৩ মিলিয়ন ডলার

ওয়ারেসাত হোসেন বেলালের অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশী জানান, বাংলাদেশে গত অর্থবছরে আমদানি ব্যয় ৫২ হাজার ৯৩৯.৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং রফতানি আয়ের পরিমাণ ৩৬ হাজার ৬৬৮.১৭ মিলিয়ন মার্কির ডলার।

আনোয়ারুল আজিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন। গত ২০১৬-১৭ অর্থবছরে সরকারি চিনিকলগুলোতে উৎপাদন ছিল ৬৮ হাজার ৫৬২.৫০ মেট্রিক টন। সে কারণে ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকে চাহিদার বাকি চিনি আমদানি করতে হয়।

পনির উদ্দিন আহমেদের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান বর্হিবিশ্বে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাওয়ার লক্ষ্যে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চীন, ভারত, তুরস্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেসিডোনিয়া, মরিশাসসহ আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিকমুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

মন্ত্রী জানান, ভারত থেকে আমরা টোবাকো এবং এলকোহল ব্যতীত সব পণ্যে এ সুবিধা পাচ্ছি, চীন থেকে ৫০৫৪টি, দক্ষিণ কোরিয়া থেকে ৪৮০২টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া গেছে। এছাড়া বিশ্বের বহু দেশ থেকে আমরা এ সুবিধা পাচ্ছি বলে জানান তিনি।