২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৩:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এক বছরে ভারত গেছেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

চিকিৎসা, ভ্রমণ ও ছুটি কাটানোসহ নানা কারণে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত বেশ জনপ্রিয় গন্তব্য। আর এ কারণে ভারত ভ্রমণে বাংলাদেশিদের সংখ্যা বরাবরই বেশ ওপরের দিকেই থাকে। ২০২১ সালেও এর ব্যতিক্রম হয়নি।সে বছর করোনা মহামারি ও এ সংক্রান্ত নানা বিধিনিষেধের মধ্যেও ভারতে গেছেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য সামনে এনেছে বলে বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১৫ লাখেরও বেশি বিদেশি নাগরিক ভারত ভ্রমণ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতে গেছেন মার্কিন নাগরিকরা, তাদের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। করোনার নানা বিধিনিষেধের মধ্যেও সে বছর বাংলাদেশ থেকে ভারতে যান ২ লাখ ৪০ হাজার বাংলাদেশি। যদিও ভারতীয় কর্মকর্তারা বলছেন, কোভিড-১৯ ভাইরাসের ব্যাপক সংক্রমণের সেই বছরটিতে বাইরে থেকে ভারতে ভ্রমণের সময় নানা বিধিনিষেধের পাশাপাশি ভিসা ইস্যুর ব্যাপারেও বাড়তি কড়াকড়ি ছিল।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ২০২১ সালে ভারতে ভ্রমণ করা ১৫ লাখেরও বেশি পর্যটকের মধ্যে ৭৪.৩৯ শতাংশই এসেছেন ১০টি দেশ থেকে। আর বিশ্বের বাকি দেশগুলো থেকে দেশটিতে ভ্রমণ করেন ২৫.৬১ শতাংশ পর্যটক।পিটিআই বলছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ লাখ ২৪ হাজার ৪৬৯ জন বিদেশি নাগরিক ভারত সফর করেছেন। এই সময়ের মধ্যে একক কোনও দেশ থেকে সর্বাধিক সংখ্যক বিদেশি হিসেব ভারতে যান মার্কিন নাগরিকরা। অর্থাৎ ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারত ভ্রমণ করেন ৪ লাখ ২৯ হাজার ৮৬০ জন মার্কিন নাগরিক।

তালিকায় এরপরই রয়েছে বাংলাদেশের নাম। ২০২১ সালে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করেন ২ লাখ ৪০ হাজার ৫৫৪ জন বাংলাদেশি। এরপর যুক্তরাজ্য থেকে ১ লাখ ৬৪ হাজার ১৪৩ জন, কানাডা থেকে ৮০ হাজার ৪৩৭ জন এবং নেপাল থেকে ৫২ হাজার ৫৪৪ জন ভারত সফর করেন।এ ছাড়া আফগানিস্তানের ৩৬ হাজার ৪৫১ জন নাগরিক, অস্ট্রেলিয়ার ৩৩ হাজার ৮৬৪ নাগরিক, জার্মানি থেকে ৩৩ হাজার ৭৭২ জন, পর্তুগাল থেকে ৩২ হাজার ৬৪ জন এবং ফ্রান্সের ৩০ হাজার ৩৭৪ নাগরিক ২০২১ সালে ভারত সফর করেছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।অবশ্য করোনা মহামারির কারণে ভারতে ২০২০ সালের পর বেশ কয়েক দফায় লকডাউন জারি করা হয় এবং সে সময় সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। যদিও ভারত সরকার ২০২০ সালের জুন থেকে ধীরে ধীরে বিভিন্ন কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা করে, তারপরও ২০২০ সালের বাকি মাসগুলোতে এবং ২০২১ সালের বেশ কয়েক মাস ধরে অনেক বিধিনিষেধ অব্যাহত ছিল।