২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এক ওভারে হ‌্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার রাব্বীর

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

নাজমুল হোসেন শান্তর তাণ্ডবে পুড়ছিল ফরচুন বরিশালের বোলাররা। ২২ গজে রীতিমত ভুগতে থাকেন তাসকিন, সুমন, রাব্বীরা। ছক্কা বৃষ্টিতে ৫২ বলে শান্ত তুলে নেন সেঞ্চুরি। ঝড় তুলেছেন আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদাররাও। তবে শেষটা রাঙিয়েছেন পেসার রাব্বী। শেষ ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে বরিশালকে কিছুটা হলেও আনন্দে ভাসিয়েছেন রাব্বী।

তবে রাজশাহীর নিজেদের সংগ্রহ নিয়ে গেছেন চূঁড়ায়। টস হেরে ব্যাটিং করতে নেমে টুর্নামেন্টে সর্বোচ্চ ২২০ রান তুলেছে রাজশাহী।  রাব্বী অন্য সবার মতো বোলিংয়ে ছিলেন বিবর্ণ। প্রথম ৩ ওভারে খরচ করেন ৩৯ রান। বড় কিছুর আশা ছিল না তার কাছ থেকেও। তবে সুযোগটা কাজে লাগান ঠিকঠাকভাবেই। প্রথম বলে নুরুল হাসানকে লং অফে তালুবন্দি করান ডানহাতি পেসার। পরের বলে সেঞ্চুরিয়ান শান্ত ১০৯ রানে ক্যাচ দেন কভারে। হ্যাটট্রিক বলে ফরহাদ রেজার শট ছিল এলোমেলো। বল ব্যাটে লেগে ভেসে যায় লং অফে।  সাইফ উদ্দিনের কাছে চতুর্থ বলে বাউন্ডারি হজম করলে পঞ্চম বলে নেন তার উইকেট। রাব্বীকে উড়াতে গিয়ে সাইফ উদ্দিন লং অনে ক্যাচ দেন। শেষ বলে অবশ্য ফজলে মাহমুদ তাকে সীমানার বাইরে পাঠান খুব সহজে।  রান বন্যার ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট পেয়েছেন রাব্বী। ৪৩ রানে ২ উইকেট পেয়েছেন সুমন খান।