২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঋষিপাড়ায় মন্দিরের জমি দখল ও মাদক ব্যবসায় বাধা দিয়েছি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র – সুনীল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ঋষিপাড়ায় মন্দিরের জমি দখল ও মাদক ব্যবসায় বাধা দিয়েছি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র – সুনীল

বন্দর প্রতিনিধি: বন্দর সোনাকান্দা এনায়েত নগর ঋষিপাড়া পঞ্চায়েত কমিটি ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজা কমিটি সভাপতি সুনীল চন্দ্র দাস বলেন, আদালতে মামলার কারণে এখনো এই পঞ্চায়েতের আগের কমিটি বহাল রয়েছে এবং আদালত অবৈধ সমন্বয়কারী কমিটির নির্বাচন বন্ধ করে দশ জন ব্যাক্তির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সুনীল চন্দ্র দাস আরও বলেন দুর্নীতি,অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এসব আমি ও আমার কমিটির কেউ কখনো করিনি। বরং ঋষিপাড়ায় মন্দিরের জমি রক্ষার্থে আদালতে মামলা করেছি এবং মাদক ব্যবসা বন্ধের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছি। এ সকল বিষয়ে হস্তক্ষেপ করার কারণে একটি দুষ্টচক্র আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে শুধু তাই নয় তারা আমাকে হত্যা কিংবা গুম সহ নানা ধরনের হুমকিও দিয়ে যাচ্ছে। বিগত প্রায় ১৪ বছর যাবত আমি দুইবার সভাপতি নির্বাচন করে নির্বাচিত হয়ে এসেছি। বর্তমানে কিছু সংখ্যক কুচক্রী মহল আমি যাতে নির্বাচন না করতে পারি সে কারণে বহিরাগত নানা ধরনের মানুষ নিয়ে নানা ধরনের নির্বাচনী পন্থা অবলম্বন ও নিয়ম কানুন বানাচ্ছে যা গঠনতন্ত্র ও বাংলাদেশ সংবিধানের পরিপন্থী নয়৷ ২০২৩ সালের জানুয়ারি মাসে ৫ বছর মেয়াদী একটি কমিটি করা হয়। পরবর্তীতে যেকোনো কারণে পুনরায় নির্বাচনের ঘোষণা আসলে আমি তা সম্মত হই আমি আবারও সভাপতি পদে নির্বাচন করবো। কিন্তু কয়েকজন অসাধু ব্যক্তি কুটকৌশ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তাই আদালতে মামলা করেছি যেন নির্বাচনের ঋষিপাড়ার সর্বসাধারণ যে কেউ অংশগ্রহণ করতে পারে।