২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঈদে আসিফ আকবরের গানে মডেল তৃষ্ণা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার তার ক্যারিয়ারে ২০ হাজারেরও বেশি গান লিখেছেন। তার গানে শ্রোতারা নিজেদের মনের ভাষাই যেন খুঁজে পান। অন্যদিকে বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর বছরের পর বছর ধরে হিট গানে মাতিয়ে রেখেছেন শ্রোতাদের। এবার এই কিংবদন্তির লেখায় একটি ঈদের গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মায়া মনি। গানের শিরোনাম ‘ঈদ মোবারক’। বিএফডিসিতে বিশাল আয়োজনে গানটি চিত্রায়ণ শেষ হয়েছে। ‘ঈদ যে তোমার মনে, ঈদ যে আমার মনে’ এমন কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। গানের ভিডিওতে দেখা যাবে আসিফ আকবার ও মায়া মনি, মডেল সাহিল তালুকদার ইরান, মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণা, জিৎ মজুমদার সহ আরো অনেকেই।

তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস আই মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ঈদের গানটির পরিচালনা করেছেন পরিচালক ও কোরিওগ্রাফার এ কে আজাদ। গাজী মাজহারুল আনোয়ার বলেন, আসিফ আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক। তার কণ্ঠের গানে মুগ্ধ হই। এর আগে গান করেছেন আমার ঈদের গান এই প্রথম। গানটি কথা বেশ দারুণ। সামনে আরও কিছু গান করার পরিকল্পনা রয়েছে। আসিফ আকবর বলেন, গাজী মাজহারুল আনোয়ার চাচা উনার গুণরাশির কথা বলা আমার মুখে মোটেও মানানসই নয়। গাজী চাচা পুরো বাংলাদেশের সম্পদ। চাচার সঙ্গে অডিও গান করা তো পরম আনন্দ বিষয়। গানটি যখন স্রোতারা শুনবে তখন বুজবে। ঈদের বিগ ধামাকা গান। পরিচালক ও কোরিওগ্রাফার এ কে আজাদ বলেন, কালজয়ী অসংখ্য গান রচনা করেছেন গাজী ভাই। তার লেখা গান ও আসিফ ভাইয়ের জাদুকরী কন্ঠে গাওয়া গানটির ভিডিও পরিচালনা করে আমি গর্বিত ও আনন্দিত। ঈদে বিগ ধামকা নিয়ে দশর্কদের সামনে হাজির হচ্ছি। সব মিলে এক কথায় অসাধারণ একটি গান। মডেল সাহিল তালুকদার ইরান বলেন, বাংলাদেশে দুজন গুনী মানুষের সাথে কাজ করা পরম ভাগ্যের। গানটি সবার ভালো লাগবে। সামনে আরো চমক নিয়ে হাজির হবো আশা রাখি।