২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইয়েমেনে শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ৮ মার্চ, ২০২১

ইয়েমেনের রাজধানী সানায় একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। গত রোববারের এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীও রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক কার্মেলা গোদু এক টুইটে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের সংস্থাটি আহতদের জরুরি স্বাস্থ্যসেবাসহ ভুক্তভোগীদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অভিবাসন কেন্দ্রটিতে আগুন লাগার কারণ এখনও অজানা। সেখানে ঠিক কতজন মানুষ ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটাও নিশ্চিত হওয়া যায়নি। আইওএমের ধারণা, করোনাভাইরাস মহামারির কারণে উপসাগরীয় ও হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে আটকা পড়েন। শরণার্থীসহ প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো থেকে ইয়েমেনে প্রবেশ করেন মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায়। ২০১৯ সালেও অন্তত ১ লাখ ৩৮ হাজার অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে প্রবেশ করেছিলেন। তবে গত বছর মহামারি সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে এই সংখ্যা ৩৭ হাজারে নেমে আসে।