২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইশরাককে নিয়ে ‘ধোঁয়াশা’

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দল থেকে দাবি করা হয়েছে ব্যক্তিগত সহকারীসহ তিনি নিখোঁজ হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই ব্যাপারে তারা কিছু জানে না। তাকে আটকও করা হয়নি।এর আগে গতকাল সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ব্যক্তিগত সহকারীসহ ইশরাক নিখোঁজ হয়েছেন। গতকাল বিকেল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে আজ মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত তার ব্যাপারে বাড়তি কোনো তথ্য দিতে পারেনি বিএনপির মিডিয়া সেলের কাদের গনি চৌধুরী এবং চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিঠু বিশ্বাস বলেন, ইশরাক হোসেনের নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা আমাদের কাছে রয়েছে।তাকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত ইশরাককে আটক করা হয়নি।প্রসঙ্গত, দুই বছর আগে মতিঝিলে গাড়ি পোড়ানোর এক মামলায় ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গত সোমবার ওই মামলায় জামিন চেয়ে ঢাকার আদালতে আবেদন করেছিলেন ইশরাক। তার শুনানির জন্য সময় চেয়ে সোমবার আবেদন করেছিলেন তার আইনজীবী। তা নাকচ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।