২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইথিওপিয়ায় সেনা অভিযানে ৪২ সন্ত্রাসী নিহত

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ এলাকা রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। একদিন আগেই সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে শতাধিক নিরাপরাধ গ্রামবাসীকে হত্যা করেছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, তারপর ওই এলাকায় সেনা অভিযান হয়েছে। ৪২ জন সন্ত্রাসী সেনা আক্রমণে মারা গেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আরো সেনা পাঠানো হচ্ছে। এই এলাকাটি সুদান সীমান্তের কাছে। প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ টুইট করে জানিয়েছেন, ”খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সরকার আগে এখানকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। কিন্তু তা সফল হয়নি। এখন পরিস্থিতি সামলাতে বাহিনী পাঠানো হয়েছে।” অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইথিওপিয়ায় জাতিগত সংঘর্ষ হয়েছে। সেই ভয়ঙ্কর ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় আসার পরেই ইথিওপিয়ায় সহিংস ঘটনার সংখ্যা অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছেন। তার ফলে বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ ছিল তা অনেকটাই কমে গেছে। ফলে আঞ্চলিক স্তরের বিভেদ সংঘর্ষে পরিণত হচ্ছে।
বেনিশানগুল-গুমুজ এলাকায় এই সহিংসতার কারণ, জমির উপর অধিকার প্রতিষ্ঠা। অ্যামনেস্টির দাবি, জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতেই হবে ইথিওপিয়া সরকারকে। ইথিওপিয়া হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, এই আক্রমণ যখন হয়েছে, তখন সেখানে পুলিশ বা সরকারি কোনো নিরাপত্তা বাহিনী ছিল না। তাদের মতে, ফেডারেল ও আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয় অনেক বাড়াতে হবে।  দুর্ভাগ্যের বিষয় হলো, এই ধরনের ঘটনা সমানে বাড়ছে।