২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইতালির নতুন প্রধানমন্ত্রী হলেন মারিও দ্রাঘি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

ইতালির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মারিও দ্রাঘি। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে মন্ত্রিসভার এক বৈঠকের পর মারিও দ্রাঘিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। ইতালির প্রায় সব রাজনৈতিক দলই তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছে। শনিবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক এই প্রধান শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মাসেই গিসেপে কন্তের সরকারের পতন ঘটে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গিসেপে কন্তে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ান। গত ১৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে দল থেকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়ে। এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি। করোনার কারণে শুরু থেকেই ইতালিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এক বছরের বেশি সময় আগে চীনে করোনার প্রাদুর্ভাবের পর পরই ইতালিতে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। করোনাভাইরাস মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত তহবিল কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে দেশটিতে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা মহামারির কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দশকের মধ্যে দেশটির অর্থনীতি সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় এবং ব্যাংক অব ইতালির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা দ্রাঘির হাতে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে বলেই আশা করা হচ্ছে। গত সপ্তাহে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেন, ‘মারিও দ্রাঘি এমন একজন ইতালীয় নাগরিক যিনি ইউরোপকে বাঁচিয়েছেন। আমি মনে করি এখন তিনি এমন একজন ইউরোপীয় যিনি ইতালিকে বাঁচাতে পারবেন।’