২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইউপি নির্বাচনে বিএনপির কোনো সাফল্য নেই : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ | আপডেট: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছে। কিন্তু তারা কোনো সফলতা পায়নি। বেশিরভাগ ইউপিতেই নৌকার প্রার্থীরা জয়লাভ করেছে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে নৌকার বিদ্রোহীরা। এ বিদ্রোহীরাও আমাদের দলেরই। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এখানে কিছু মান-অভিমান থাকতে পারে। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি সমসাময়িক বিষয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। আমরা মাঠে নামলে এ হুমকিদাতারা কোথায় পালাবে? ছাত্রদের গায়ে কালিমা লেপনের চেষ্টা করছে কেউ কেউ। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ সহানুভূতিশীল। তবে তিনি দণ্ডিত হওয়ায় আইনগতভাবে তার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। বিএনপির চলমান আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা আট বছর ধরে বিএনপির কাছ থেকে আন্দোলন ও হুমকি শুনে আসছি। বিএনপিপন্থিদের কাছে আমার প্রশ্ন- আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির এসব হুমকিদাতারা কোথায় পালাবে? রাজধানীর রামপুরায় বাসে আগুন লাগানোর ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় একজন ছাত্র মারা যাওয়ার পর ১২ মিনিটের মধ্যে এটি লাইভ হয়। এর ১৫ মিনিটের মধ্যে ১০-১২টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতেই বোঝা যায় এগুলো পূর্বপরিকল্পিত ঘটনা।