২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সুনাক এই ঘোষণা দেবেন বলে কার্যালয় থেকে নিশ্চিত করেছে।

জেইএফ সম্মেলন ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের নেতারা মিলিত হবেন। নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করবেন নেতারা।পাশাপাশি ২০২২-এর মতো ২০২৩ সালেও ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে সমকক্ষদের আহ্বান জানাবেন ঋষি সুনাক।যুক্তরাজ্যে বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা ফেব্রুয়ারী থেকে এক লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ সরবরাহ করেছি ইউক্রেনে।’গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর অভিযানের পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেন। জেলেনস্কির সরকারকে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে প্রতিনিয়ত পিছু হটছে রুশ বাহিনী।
খবর আল-জাজিরা