২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আসুন পুলিশের এসআই আল-আমিনের পাশে দাঁড়াই

ncitynews24
প্রকাশিত: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আল-আমিন নিপাহ ভাইরাসে আক্রান্ত।

তিনি বর্তমানে রাজধানীর ল্যাব-এইড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার চিকিৎসা ব্যয় বাবদ ইতোমধ্যে প্রায় ৪ লাখ টাকার অধিক খরচ হয়েছে। সেই সেঙ্গে প্রতিদিন খরচ হচ্ছে ৬০-৭০ হাজার টাকা। কিন্তু তার দরিদ্র পরিবার আর চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না। আল-আমিনের চিকিৎসার জন্য দেশের সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও শাবির সমাজকর্ম বিভাগ।

জানা যায়, আল-আমিন পুলিশের এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে চলতি মাসের শুরুতে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। ট্রেনিংরত অবস্থায় হঠাৎ নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, নিপাহ ভাইরাস প্রতিরোধের জন্য বাংলাদেশে কোনো ভ্যাক্সিন নেই। তবে তাকে ধারাবাহিকভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখলে অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা আশা করেন।

আল-আমিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা আবুল বাশার পেশায় একজন কৃষক। চার ভাইয়ের মধ্যে আল-আমিন সবার বড়।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ জানান, আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আল-আমিন বিরল রোগ নিপাহ ভাইরাসে আক্রান্ত। তাকে সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য অনেক অর্থের প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব নয়। আশা করি, দেশের বিবেকবান নাগরিকরা তার পাশে দাঁড়াবেন।

আল-আমিনের বিষয়ে আরও জানতে যোগাযোগ করা যাবে শাবির সমাজকর্ম এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মোহাম্মদ শামীম খান’র ০১৭১২-৮৬১৯৯০ সঙ্গে।