২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আলজাজিরা মিথ্যা বলেছে প্রমাণ দিন: গয়েশ্বর

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

সম্প্রতি আলজাজিরায় বাংলাদেশ নিয়ে সম্প্রচারিত প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ চ্যালেঞ্জ দেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে ২০-দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

এতে সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘গলাবাজি, চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবিলা করেন। প্রমাণ করে দেন যে, আলজাজিরা যা বলছে এটা সঠিক না, সত্য না মিথ্যা। এই কাজটুকু করতে এত কষ্ট কেন?’ তিনি বলেন, ‘আলজাজিরার ঘটনা নিয়ে আপনাদের তো এতটা পেট খারাপ হওয়ার কথা না। কারণ আপনাদের হজম শক্তি কম না। অনেক কিছু হজম করেছেন। এটা তো লক্ষ ঘটনার একটা মাত্র। এটাতে মাথা খারাপ হওয়ার এত কি হলো!’ এ সময় বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে মেনে তার অবর্তমানে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। অর্থাৎ শেখ মুজিবুর রহমান জেলখানায় থাকলেও তার না পারা কাজটি জিয়াউর রহমান করেছিলেন। এ জন্য আমি ভেবেছিলাম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে।’ এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সমালোচনা করে তিনি বলেন, ‘ইদানীং অসংখ্য ভুয়া মুুক্তিযোদ্ধা বানানো হয়েছে। অনেকে ভুয়া মুুক্তিযোদ্ধার সনদ দিয়ে ভাতা তুলছেন, চাকরি করছেন। এসব দেখে মনে হয়, সম্মুখযুদ্ধের মুক্তিযোদ্ধার চেয়ে তাদের অবদান বেশি।’ মানববন্ধনে অন্যদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের বক্তব্য দেন।