২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আমি আমার শরীরকে ভালোবাসি : মালাইকা

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই ট্রোলের শিকার হয়ে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বিশেষ করে জিমের পোশাকে তাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন তাকে নিয়ে ট্রোলের ঝড় চলে। তার পোশাক নিয়ে, হাঁটাচলার ধরন নিয়ে চলে নানা ধরনের কটূক্তি।বিষয়টি নিয়ে এবার পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মালাইকা। জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের শোতে এবারের পর্বের অতিথি ছিলেন মালাইকা।

ভারতী সিংয়ের সঙ্গে আলাপকালে পাপরাজ্জিদের প্রসঙ্গে বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা বলেন, ‘আমি কখনো কাউকে বকা দেইনি, যদি না সে আমাকে ঠেলা বা ধাক্কা দিচ্ছে। তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ফটো নিচ্ছ তো এখানের নাও না (বুকের উপরের দিক নির্দেশ করে), তা না করে এখানের (বুকের নিচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছ। আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায় (বুক আর নিতম্বকে নির্দেশ করেন)। এটাতে আমার সমস্যা আছে।’মালাইকা আরও বলেন, ‘এবার অনেকেই বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তবে শরীর ঢেকে পোশাক পরো। কেন আমাকে সেরকম পরতে হবে? আপনার কী সমস্যা? আমার যেমন ইচ্ছে হবে তেমন পোশাক পরব আমি।’অনুষ্ঠানে পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি ডিভোর্স দিয়ে যারা ট্রোল করেন, তাদেরও তুলোধুনা করেন মালাইকা।