২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আমরাও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ | আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ সোমবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি নতুন নয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য যারা রাষ্ট্রদূত ছিলেন, তারাও এ নিয়ে কথা বলেছেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও এ বিষয়ে কথা বলেছেন। আমরা তো তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই। তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই।’তিনি বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব সব দলের আছে। একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে সবার সহায়তা দরকার।বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করবে, এটি কাম্য হতে পারে না। দেশের নির্বাচন ইস্যুতে কমিশন রয়েছে। সেখানে একজন রাষ্ট্রদূতের মন্তব্য আপনি কীভাবে দেখছেন- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন। কিন্তু সেই পরামর্শ যেন কখনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। একই সঙ্গে কূটনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়। তারা যে কথাগুলো বলছেন, আমরাও তাদের সঙ্গে শতভাগ একমত। সে ধরনের নির্বাচনই প্রধানমন্ত্রী করতে চান।’