২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে দেশের মানুষ উন্মুখ : স্বরাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। আবারও তারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। আপনি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাবেন, যেটা হবে উন্নত বাংলাদেশ। সেই দিন আর দূরে নেই।শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশের উদ্বোধন উপলক্ষ্যে এ সুধী সমাবেশের আয়োজন করে সেতু বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছিলেন সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে। আমি ঘুরে দেখেছি, আপনি ১৫ বছরে যেভাবে বাংলাদেশকে আলোকিত করেছেন, দেশের মানুষ মনে করে, আপনি যত দিন বেঁচে থাকবেন, ততদিনই বাংলাদেশ আলোকিত থাকবে, এগিয়ে যাবে দুর্বার গতিতে।মন্ত্রী বলেন, আমি সব জায়গায় একটি ধ্বনি শুনেছি, শেখ হাসিনার বিকল্প শুধু মাত্রই শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমি আপনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা গেলে ঘণ্টার পর ঘণ্টা চলে যাবে। তবুও কথা শেষ হবে না। বঙ্গবন্ধুকে যেভাবে ধারণ করি সেভাবেই গভীর শ্রদ্ধার সঙ্গে আপনারা দুই বোনকে হৃদয়ে ধারণ করি।তিনি বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। সেটা যে কতটা আবশ্যকীয় তা আজ সবাই অনুধাবন করছেন। আমাদের নতুন প্রজন্ম মাথা উঁচু করে বলতে পারবে বঙ্গবন্ধুর দেশ, বাংলাদেশের মানুষ আমরা।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেজগাঁও বা পুরান ঢাকা থেকে কিংবা ঢাকার যেকোনো অঞ্চল থেকে এয়ারপোর্ট যেতে এক ঘণ্টা সময় লাগত। আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হলো। এখন ১০ মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছানো যাবে।তিনি বলেন, আমি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শুনেছি। সবাই জিজ্ঞাসা করেন, কীভাবে একটা অনুন্নত দেশ, ২০০৮ সালে যেখানে মাত্র ৫৬০ ডলার ছিল মাথাপিছু আয়, সেখান থেকে টেনে সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি যা বলেন, তাই তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দেন বলেই দেশের মানুষ হৃদয় দিয়ে প্রধানমন্ত্রীকে ভালবাসে।

প্রধানমন্ত্রীকে ভিসনারি নেতা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেনরি কিসিঞ্জারের উক্তি ছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। সেই দেশের রাষ্ট্রপ্রধান বলছেন, যদি কিছু দেখতে চাও, দেশকে যদি উন্নত করতে চাও, তাহলে বাংলাদেশে যাও। শেখ হাসিনার দেশে যাও। এটাই প্রধানমন্ত্রীর দক্ষতা, কৌশল।আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে নাফ নদীকে রক্তে রঞ্জিত করার দৃশ্য দেখেছিলাম। সেদিন আমরা কিংকর্তব্যবিমূঢ় ছিলাম। আপনি বলেছিলেন, আসতে দাও, আমরা যদি খেতে পারি, তাহলে ওদেরও খেতে দিতে পারব, শেয়ার করব। সেদিন থেকে আপনি মাদার অব হিউমিনিটি নামে দীক্ষিত হয়েছেন। আমরা এখন মাথা উঁচু করে চলতে পারি।বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আপনি চালু করে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সে কারণে আজকে দেশের মানুষের গড় আয়ু ৭৩ চলে এসেছে।উল্লেখ্য, ঢাকা শহরের ওপর দিয়ে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজ আজ বিকেল সাড়ে ৩টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।