২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আবারও শাহজালাল বিমানবন্দরে মিলল বোমা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আরও একটি বোমা পাওয়া গেছে।  আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নির্মাণের জন্য পাইলিংয়ের সময় বোমাটি উদ্ধারের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, বোমাটি নিষ্ক্রিয় করেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে।  আগে যে বোমাটি পাওয়া গিয়েছিল, এটির আকার সেটির প্রায় সমান। গত ৯ ডিসেম্বর সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পান। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানান। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।