২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আবারও কলকাতা নাইট রাইডার্সে সাকিব

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৪তম আসরের নিলাম থেকে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই অলরাউন্ডারকে পেতে লড়াই করেছে কলকাতা এবং পাঞ্জাব।

আইপিএলে এর আগে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে দুইবার শিরোপাও জিতেছেন তিনি। ২০১২ এবং ২০১৪  মৌসুমে কেকেআরের হয়ে আইপিএল শিরোপা জিতেছিলেন তিনি।

২০১৯ আইপিএলে সর্বশেষ সানরাইজার্সের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর এক বছর নিষিদ্ধ হওয়ার কারণে ২০২০ আইপিএলের আগে তাকে ছেঁড়ে দেয় দলটি। এবার দুই মৌসুম পর আবারও আইপিএলে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০২০ ছাড়া ২০২০ মৌসুমের আইপিএলেও খেলা হয়নি সাকিবের। এখন পর্যন্ত মোট ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ৭৪৬ রান করেছেন এই অলরাউন্ডার। ৬৩ ম্যাচে ৫৯ উইকেটেরও মালিক তিনি। বোলিং ইকোনমি রেট ৭.৪৬।

সাকিব ছাড়াও নিলামে নাম রয়েছে আরও ৪ বাংলাদেশির। এরা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম। মুশফিক শুরুর দিকে নিলামে না থাকলেও, শেষ মুহূর্তে নাম যুক্ত করা হয় তার।