২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আদালতের নির্দেশনা পেলেই আল জাজিরা বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

সরকারের পক্ষ থেকে আল জাজিরার বিরুদ্ধে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী বলেই আল-জাজিরার সম্প্রচার বন্ধ করেনি বলেও জানান তথ্যমন্ত্রী । মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। আল জাজিরার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে আল জাজিরার বিরুদ্ধে এখনও কোনও আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে, এ বিষয়ে ক্ষুব্ধ কোনও ব্যক্তি যদি আদালতের শরণাপন্ন হন। সেক্ষেত্রে আদালত থেকে যে নির্দেশনা দেয়া হবে আমরা তা অবশ্যই পালন করব।’

আল জাজিরার করা প্রতিবেদনটির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘শিরোনামের সঙ্গে প্রতিবেদনের মিল নেই। প্রতিবেদনটি দেখে মনে হয়েছে এটি ব্যক্তিগত আক্রোশে করা হয়েছে।

এমন  উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন করায় বাংলাদেশে আল জাজিরার গ্রহণযোগ্যতা কমেছে এবং বিশ্বব্যাপী আল জাজিরার প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।