২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আজ ১৩ ফেব্রুয়ারী হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ৯ বছর

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ৯ বছর
বরেণ্য অভিনেতা ও অভিনয় কারিগর হুমায়ুন ফরীদির নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন তিনি। ফরীদি চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে সমান জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নানা আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় হুমায়ুন ফরীদির জন্ম। বাবা এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। সত্তর দশকের মধ্যভাগে মঞ্চ আর টিভি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে এ অভিনেতার যাত্রা শুরু। পরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করে দেশ-বিদেশের বাংলাভাষী অসংখ্য ভক্তের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। নায়ক কিংবা খলনায়ক- সব চরিত্রেই সমান পারদর্শিতা দেখিয়েছেন তিনি।
নাট্যাচার্য সেলিম আল দীনের ঘনিষ্ঠজন ছিলেন হুমায়ুন ফরীদি। সেলিম আল দীন রচিত ‘কেরামত মঙ্গল’, ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘হাত হদাই’-এর মতো ধ্রুপদি নাটকে অভিনয় করে দর্শকনন্দিত হন তিনি। এ ছাড়া টিভি নাটকে ‘নিখোঁজ সংবাদ’-এ প্রথম অভিনয় করেন হুমায়ুন ফরীদি। তবে ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়।
হুমায়ুন ফরীদির চলচ্চিত্রে প্রথম অভিনয় ‘হুলিয়া’য়। এক দশকের বেশি সময় ধরে রুপালি পর্দায় অভিনয় করেন। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হন তিনি।