২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আগে জাতীয় নির্বাচন চান রুহুল কবির রিজভী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়। এখন সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডি কাজগুলো প্রথমে শুরু ‍করে দিই তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এটা হতে পারে না। অনেকে পূর্বের উদাহরণ দেয়। পূর্বের উদাহরণ আর ড. মুহাম্মদ ইউনূস সরকারের উদাহরণ তো এক হতে পারে না। সেটা এক হবে কেন? বিপ্লবের ফলে এটা তো একটা জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। পার্লামেন্টারি নির্বাচন, যেটাতে জনগণ ভোট দিতে পারে। সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে।’

 শনিবার সকালে স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘রাষ্ট্রক্ষমতা যার হাতে তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন। আমার মনে হয়, এই জায়গাটা আগে নিশ্চিত করতে হবে। ভোটের সময়, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় এমন একটা পদ্ধতি থাকা দরকার যারা সরকারে থাকবে, সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে।’

দলীয় সরকারে হস্তক্ষেপের সম্ভাবনা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দলীয় সরকার থাকলে নির্বাচনে সমূহ সম্ভাবনা আছে হস্তক্ষেপ করার। যেটার গত ১৫-১৬ বছরে এটা প্রমাণিত হয়েছে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের দরকার মানসিক পরিবর্তনের।’

রুহুল কবির রিজভী বলেন, ‘যিনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন তার মনমানসিকতা যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অনুকূলে না হয়, তাহলে আমি কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এজন্য আমি প্রথমে বলেছিলাম-বিষয়টা শুধু আইনি সংস্কার নয়।’

মানুষ ছোটে ছোট কাজ থেকে বড় কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চায়। আর আমরা একবারেই জাতীয় নির্বাচন করতে বলি? তাহলে তো এই কাজে ভূল হবে? তাই কোন ভাবেই যেন জাতীয় নির্বাচন আগে না হয়। আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা ও সিটি কর্পোরেশন পরে জাতীয় নির্বাচন করা উচিত।