২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আগুন কিন্তু আপনাদের গায়েও লাগবে : রব

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

সরকারের কঠোর সমালোচনা করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আমার পরিষ্কার বক্তব্য চকবাজারের মানুষকে হত্যা করা হয়েছে, এটা খুন হয়েছে। যাদের দায়িত্বে অবহেলার কারণে এটা হয়েছে তাদেরকে বলছি আপনারা নির্বাচিত নন- আল্লাহর ওয়াস্তে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। আমি বলতে চাই, আগুন কিন্তু আপনাদের গায়েও লাগবে।’

তিনি বলেন, ‘এই দিন দিন নয়, এক মাঘে শীত যাবে না। মনে রাখবেন ১৬ কোটি মানুষের গায়ে আগুন দিয়েছেন ২৯ ডিসেম্বর রাতে, আপনাদের গায়েও আগুন লাগবে। জনগণের মনে ক্ষোভ জমা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এই শোকসভার আয়োজন করা হয়।

রব বলেন, ‘তাদের (সরকার) দায়-দায়িত্বহীনতার কারণে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানুষের জীবন রক্ষা করার জন্য যারা রাষ্ট্রের দায়িত্ব নেন তাদের এটা দায়িত্ব।’

চকবাজারে অগ্নিকাণ্ডের পাঁচ দিনের মাথায় রাষ্ট্রীয় শোক পালনের সমালোচনা করে তিনি বলেন, ‘সবচেয়ে আশ্বর্যের বিষয়, একটা রাষ্ট্রে সরকার থাকলে সেদেশে এত মানুষ মারা যাওয়ার পর তাদের জন্য শোক প্রকাশ করার সিদ্ধান্ত নিতে পাঁচদিন সময় লাগে। কত অপদার্থ কত ব্যর্থ এই ক্ষমতাসীনরা।’

রব বলেন, ‘আসলে এই রাষ্ট্র সঠিক পথে চলছে না। কারও কোনো দায়িত্ব নাই, মানুষ মারা যাচ্ছে, মারা যাবে। প্রতিদিন গাড়ি দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষজন। গত পাঁচ বছরে দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা গেছে। আজও চকবাজারে মা-বাবারা লাশ খুঁজে বেড়াচ্ছে।’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ বক্তৃতা করেন।