২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:৩১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আগস্টে রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি মার্কিন ডলার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

আগস্ট মাসে রপ্তানি আয় এলো ৪৭৮ কোটি মার্কিন ডলার বা ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮০ শতাংশ বেশি। তবে আগস্টে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। লক্ষ্যমাত্রা থেকে ১ দশমিক ৮১ শতাংশ পিছিয়ে রয়েছে। এসময় রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৮৭ কোটি ডলার।আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে জুলাই মাসে মোট ৪৫৯ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই মাসের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি।বিদায়ী ২০২২–২৩ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ছিল। সেই ধারাবাহিকতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ছিল। সবশেষ আগস্ট মাসেও রপ্তানি আয়ে সেই ধারা অব্যাহত রয়েছে।দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। আগস্টে এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ১২ দশমিক ৪৬ শতাংশ। আগস্টে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৭৮ কোটি ডলার, আয় হয়েছে ৭৯ কোটি ডলার, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। এর আগে ২০২২ সালে আগস্ট মাসে পোশাক থেকে এসেছে ৭১ কোটি ডলার।গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে প্লাস্টিক পণ্যে ৫ দশমিক ৩৬ শতাংশ, পাদুকায় ৬ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।অন্যদিকে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে হিমায়িত মাছ, পাটজাত পণ্য, সিরামিক পণ্য ও হোম টেক্সটাইলে।

এ ছাড়া গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলে রপ্তানি কমেছে ৫৩ দশমিক ৪০ শতাংশ, সিরামিকে ৯ দশমিক ৩২ শতাংশ, হিমায়িত মাছে ৮ দশমিক ৩২ শতাংশ।সরকার চলতি অর্থবছরের জন্য মোট ছয় হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে পাঁচ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৬৭ শতাংশ বেশি।