২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়ায় ‘জীবনের গল্প, গল্পের জীবন’ ১৬ মার্চ

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

জীবনের গল্প, গল্পের জীবন’ শিরোনামে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইন ১৬ মার্চ শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার হার্স্টভিলের সিভিক থিয়েটারে উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে সম্প্রতি লাকেম্বার রেইন ফরেস্ট ফিউশন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সিডনির মিডিয়াকর্মী, সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময়ে করেন।

আয়োজকদের পক্ষ থেকে মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম ও প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ বক্তব্য দেন। সার্বিক অনুষ্ঠান পরিকল্পনা বিষয়ে বলেন নামিদ ফারহান। অনুষ্ঠানের প্রথমার্ধে সাদাতের পরিচিতি, তার লেখা গান নিয়ে গীতিআলেখ্য, রাজিতের সরোদ বাদন এবং শেষার্ধে সাদাতের নিজস্ব পরিবেশনা থাকবে বলেও জানান।

সংবাদ সম্মেলনে প্রবাসে এ ধরনের শিল্প ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন কথাসাহিত্যিক ও কলামিস্ট শাখাওয়াৎ নয়ন। এ সময় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের পরিচয় তুলে ধরেন আরিফুর রহমান ও ফাহাদ আসমার। অনুষ্ঠানটি সফল করতে সবার সহযোগিতার আহ্বান করেন কাজী ইসলাম ফাগুন।

১৬ মার্চ’র অনুষ্ঠান নিয়ে মতামত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন, বাংলা বার্তা সম্পাদক আসলাম মোল্লা, নবধারার সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, স্বদেশ বার্তা ও বাংলাকথা’র সম্পাদক আউয়াল খান, স্বাধীন কণ্ঠ সম্পাদক মিজানুর রহমান সুমন, জন্মভূমি টিভি’র নিউজ ডিরেক্টর তুষার খান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিউজ২৪ চ্যানেলের মুতাসিম বিল্লাহ, টাইটেল স্পন্সর রেইনফরেস্ট ফিউশনের কর্নধার মিরাজ হোসেন।

সাদাত হোসাইনের ‘জীবনের গল্প গল্পের জীবন’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করছে মাসিক মুক্তমঞ্চ ও প্রশান্তিকা। সিডনির সুধীজন, লেখক, সাংবাদিক ও পাঠকের মিলনমেলার এই অনুষ্ঠানে সরোদ বাজাবেন প্রখ্যাত শিল্পী তানিম হায়াত খান রাজিত। সিডনিতে তানিম একজন ব্যস্ত সরোদ শিল্পী এবং সংগীত শিল্পী। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের একসট্যাটিক্ট কনসার্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তানিম সরোদ বাজিয়ে।

সাদাত হোসাইন সিডনি ছাড়াও মেলবোর্ন ও ব্রিসবেনে জীবনের গল্প, গল্পের জীবন শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।