২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে: খাদ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ধান চাল মজুদ করে যেসব অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য ওপেন মার্কেট সেল ওএমএস’এর মাধ্যমে চাল বিক্রি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে চায় মন্ত্রণালয়।

আজ থেকে খোলাবাজারে চাল বিক্রি প্রতিটি পয়েন্টে দ্বিগুণ করা হয়েছে। ১ হাজার কেজি চাল ৫ কেজি করে প্রতিটি ডিলার পয়েন্ট থেকে ২০০ জন কিনতে পারবেন এ পুষ্টি চাল। রাজধানীতে ১২০ টি ডিলার পয়েন্ট আছে। চালের সাথে ক্রেতারা নিতে পারছেন জন প্রতি ৫ কেজি করে আটা। তবে যেসব এলাকায় স্বল্প আয়ের মানুষ বেশি, সেসব এলাকায় চাল বিক্রির পরিমাণ আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ডিলাররা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মন্ত্রণালয়ের পরিদর্শকরা বাজার মনিটরিং করছেন। এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছি। যদি কোন ডিলার ব্যত্যয় ঘটায়; তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে। এছাড়াও আজ থেকে খোলাবাজারে চাল বিক্রি প্রতিটি পয়েন্টে দ্বিগুণ করা হয়েছে। ১ হাজার কেজি চাল ৫ কেজি করে প্রতিটি ডিলার পয়েন্ট থেকে ২০০ জন কিনতে পারবেন এ পুষ্টি চাল। এদিকে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়ত ঘুরে দেখা যায়, মিনিকেট বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজি, কিছুটা মোটা চাল গুটি স্বর্ণা ৪২-৪৩ ও বিআর ২৮ এর কেজি ৪৬-৪৭ টাকা। কয়েকদিন আগেও মিলাররা আড়তে চাল পাঠাতে গরিমসি করছিলো। রাজধানীতেই ১২০ টি ডিলার পয়েন্টে প্রতিদিন মোট ১২০ টন পুষ্টি সমৃদ্ধ চাল ও ২০০ টনের মত আটা বিক্রি করা হচ্ছে ৩০ ও ১৮ টাকা কেজি দরে।