২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অসচেতনতায় করোনা সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ মার্চ, ২০২১

টিকা নেয়ার পরও মানুষের অসচেতনতার কারণে করোনা সংক্রমণ বাড়ছে। এ কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি। করোনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

মানুষ খুব আনন্দিত যে ভ্যাকসিন নিতে পারছেন উল্লেখ করেন মন্ত্রী বলেন,’তবে বিষয়টা তেমন নয়। ভ্যাকসিন নিলে পরেই করোনা মুক্ত হয়ে যায় না। সঙ্গে সঙ্গে শরীরে প্রতিরোধ ক্ষমতা তেরী হয় না।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমি আপনাদের সবাইকে আহ্বান করব, এ বিষয়ে আমাদের এখনই সজাগ হওয়া দরকার। বেপরোয়াভাবে ঘোরা উচিত নয়। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেখানে জনসমাগম বেশি, সেই জায়গায় যাবেন না এবং অনুষ্ঠান সীমিত করবেন। পারলে অনুষ্ঠান করবেন না।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। দেশে করোনার সংক্রমণের হার বেড়ে চলছে। এর আগে দুই শতাংশে নেমেছিল, এবার সাড়ে ছয় শতাংশে উঠেছে। হাসপাতালে প্রায় ৫০০ রোগী বৃদ্ধি পেয়েছে এবং অনেক রোগীর অবস্থা ভালো নয়।’