২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অলৌকিক উন্নয়ন হয়েছে বাংলাদেশে

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, সেটাকে ‘মিরাকল’ (অলৌকিক ঘটনা) বলে আখ্যা দেয়া হয়েছে একটি গবেষণা গ্রন্থে। তিন বছরের গবেষণার পর প্রকাশিত ‘ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ মিরাকল অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামের বইটিতে এই আখ্যা দেয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) বইটির মোড়ক উম্মোচন করা হয়। ‘এম্পেরিকাল স্টাডিজ অন রিস্ক অ্যান্ড প্রোভার্টি ইন বাংলাদেশ’ শিরোনামে তিন বছরের একটি গবেষণা প্রকল্প পরিচালনা করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। তারই সার অংশ তুলে ধরা হয়েছে বইটিতে।

বইটির গবেষণায় যুক্ত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মহাপরিচালক ও প্রধান অর্থনীতিবিদ ড. ইয়াসুয়ুকি সাওয়াডা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো ড. মিনহাজ মাহমুদ।

বইয়ের বিষয়ে বর্ণনা দিয়ে ইয়াসুয়ুকি সাওয়াডা বলেন, ‘আমরা বইটিতে বলার চেষ্টা করেছি, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে মিরাকল ঘটেছে। কারণ বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ, দুর্বল সুশাসন, রাজনৈতিক অস্থিতিশীলতা, বৈষম্য, দ্রুত নগরায়ণের ঝুঁকি এবং তীব্র প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। আমরা গবেষণা করে বইটিতে দেখিয়েছি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোন কোন বিষয়গুলো ভূমিকা রেখেছে।’