২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

সময় পেছালেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। আজ বৃহস্পতিবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, পাঠকরা যেনো বই দেখার আনন্দ থেকে বঞ্চিত না হোন, তাই এই মেলার আয়োজন। তবে করোনা সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন। বাংলা একাডেমিকে অনুবাদের ওপর জোর দেয়ার তাগিদ দেন শেখ হাসিনা।

এদিন বিকেল ৩টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। পরে সূচনা সংগীত শেষে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে নীরবতা পালন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বইমেলা উৎসর্গ করা হচ্ছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশে। এছাড়া, অনুষ্ঠানে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০’ দেয়া হবে।

এদিকে, দেশব্যাপী নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বইমেলা ঘিরে অনিশ্চয়তাও দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে যে কোনো সময়ই যেকোনো সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়ে রেখেছেন আয়োজকরা।

এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিন মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে এবারের বইমেলার আয়োজন করা হচ্ছে। মেলায় এক ইউনিটের স্টল ২৮৬টি, দুই ইউনিটের স্টল ১৪১টি, তিন ইউনিটের স্টল ৫৪টি ও চার ইউনিটের স্টল পাচ্ছে ২৬টি প্রতিষ্ঠান।

সব মিলিয়ে এবারের মেলায় ৫২৬টি প্রতিষ্ঠানকে ৮৩৪ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় থাকছে ৩৩টি প্যাভিলিয়ন।