২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অভিনেত্রী সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনকে মারধর ও যৌতুক দাবির অভিযোগ এনে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।সোমবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলা করেন অভিনেত্রী। আদালত মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদের রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা আসামি বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করতে থাকেন।গত ৫ নভেম্বর বদরুদ্দিন ৫০ লাখ টাকা যৌতুকের টাকা এনে দিতে বলেন সারিকাকে। যৌতুকের টাকা না দেওয়ায় তার চুলের মুঠি ধরে এক কাপড়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর ১৯ নভেম্বর ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিশ বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের এক পর্যায়ে আসামি বলেন, ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবিকৃত টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবে না এবং তাকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন বলে দ্রুত চলে যান।