২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারাদেশে গ্রামে-গঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আগেও এসেছি। তবে আজকে এসেছি অন্য একটি দায়িত্ব নিয়ে। এখানে মেঝেতেও রোগী। এখানকার কিছু সমস্যা আমি চিহ্নিত করতে পেরেছি। আমাদের এখানে জনবলের অভাব। তিনি আরও বলেন, উপজেলাগুলোতে আমরা যদি ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীরা মেঝেতে শুয়ে থাকবেন না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না! আমি চেষ্টা করছি, পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে।ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, এটা তো শুধু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এসব সমস্যার জন্য ওই এলাকার স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানদের এগিয়ে আসতে হবে। তারা যদি এসব বিষয় পরিদর্শন করেন এবং সমস্যা চিহ্নিত করে আমাদের প্রতিবেদন দেন, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।এর আগে, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ঘুরে দেখেন। এসময় রোগীদের সঙ্গেও তিনি কথা বলেন। এছাড়া হাসপাতালের নানা সংকট নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।