২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অবশেষে ফুলবাড়িয়ার মার্কেটে উচ্ছেদ অভিযান শুরু

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

অবশেষে ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ ৯১১টি দোকানের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।  আজ মঙ্গরবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও দোকান মালিক সমিতির বাধার মুখে পড়ে প্রশাসন। ৩ ঘণ্টা পর দোকান মালিক সমিতির সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের পর দুপুর পৌনে ২টার দিকে অভিযান শুরু হয়।

অভিযারের শুরুতে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও এ সময় তাদের উদ্দেশে রাবার বুলেট ছোড়ে। এভাবে ১০-১৫ মিনিট চলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশি নিরাপত্তায় স্বাভাবিকভাবে এখন উচ্ছেদ অভিযান চলছে। বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, ‘উচ্ছেদ অভিযানে তারা বাধা দেয়, তখন ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি শান্ত করার জন্য টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রেণে আছে।’ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, ওই মার্কেটে নকশার বাইরে গিয়ে লিফট, সিঁড়ি, টয়লেটের জায়গা দখল করে অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছে। মার্কেটের এ, বি ও সি ব্লকে (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) এরকম ৯১১টি দোকান চিহ্নিত করার পর সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিন দিন আগে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি মাইকিংও করা হয়। সে অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান চালাতে ওই মার্কেটে যায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ব্যবসায়ীরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে অভিযান শুরু করতে বিলম্ব হয়। মার্কেটের সামনে অবস্থান নিয়ে দোকানিরা স্লোগান দিতে থাকেন- ‘রক্ত দেব দোকান ছাড়ব না। রাজপথ ছাড়ব না, ডাইরেক্ট অ্যাকশন।’ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।