২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অবশেষে প্রকাশ্যে হবু বরের বাহুডোরে কাজল

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা কাজল আগারওয়াল। সম্প্রতি তিনি ভক্তদের দিয়েছেন চমকপ্রদ এক খবর। বিয়ে করতে যাচ্ছে তিনি। অনেকটা গোপনেই বাগদান সেরেছেন এই অভিনেত্রী। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে কাজল-গৌতমের বাগদানের আংটি। এদিকে দশেরা উপলক্ষে গত ২৫ অক্টোবর কাজল আগরওয়াল তার ভেরিফায়েড ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যায়- কাজলের পরনে সালোয়ার কামিজ, গৌতিম পরেছেন পাঞ্জাবি। হাস্যোজ্জ্বল কাজলকে জড়িয়ে ধরে আছেন গৌতম।

হবু বরের বাহুডোরে বন্দি কাজলের এমন ছবি দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। অভিনেত্রী এশা গুপ্তাসহ দক্ষিণী সিনেমার অনেক অভিনয়শিল্পী এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এতে কাজলের হাতে থাকা বাগদানের হীরার আংটি দেখা যায়। বলিউডশাদিস ডটকমের অ্যাকাউন্টে প্রকাশিত এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাজল আগরওয়াল তার বাগদানের আংটি দেখাচ্ছেন।’ বেশ কিছুদিন ধরেই কাজলের বিয়ের গুঞ্জন উড়ছিল। এরপর চলতি মাসের শুরুতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। কাজলের বর গৌতম কিচলু ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা। করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কাজল। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।