২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অপু বিশ্বাসের মা মারা গেছে

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস। এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল।

জানা গেছে, ব্রেইন স্টোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসক জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপু বিশ্বাসের সহযোগী সজল জানান, মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। এই অভিনেত্রীর সাথে থাকতেন তার মা।