২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অনেক সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

দাম্পত্য জীবনের দুবছর পার করেছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর নিক জোনাসকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর আমেরিকায় স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা। মাঝে মধ্যে বেড়াতে আসেন ভারতে। সম্প্রতি স্বামী সংসার নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাস সর্ম্পকে নতুন তথ্যও দিয়েছেন গণমাধ্যমকে। মুখ খুলেছেন তাদের বয়সের ব্যবধান নিয়েও। বলেছেন, বয়সের ব্যবধান কখনও তাদের সর্ম্পকের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। স্বামী নিক জোনাসকে নিয়ে বেশ খুশি আছেন প্রিয়াঙ্কা।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করতে চান না তিনি। তার ভাষায়, ‘আমার পক্ষে যতগুলি সম্ভব, ততগুলি সন্তানই নিতে চাই।’ এর আগেও এ কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ‘বাচ্চা আমার ভালো লাগে।’
তবে আপাতত সন্তান নিয়ে ভাবছেন না প্রিয়াঙ্কা। কাজে আরও মনোযোগী হতে চান তিনি। বয়সে ছোট নিককে বিয়ে করার পর এ নিয়ে বেশ কটূ কথা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। তবে এসব কর্ণপাত করেন না প্রিয়াঙ্কা। দিব্যি সংসার করে যাচ্ছেন নিকের সঙ্গে।  ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের একটি হলিউডে সিনেমার অভিনয় করেছেন তিনি। জার্মান সিনেমা ‘এসএমএস ফর ডিচ’-এর ইংরেজি রিমেক ‘টেক্সট ফর ইউ’। সোফি ক্রামারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ‘এসএমএস ফর ডিচ’ সিনেমাটি। আর ‘টেক্সট ফর ইউ’র চিত্রনাট্য ও পরিচালনা করছেন জিন স্ট্রাস।